
নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৬ জন আহত হন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা জেলা সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অপু বিশ্বাস গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে। সে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের দশম শ্রেনীর ছাত্র। আহতদের মধ্যে দুই মোটরসাইকেল চালক সাকিবকে (২০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায়, নারায়ন (২৮) ও অপর আরোহী সুকদেবকে (৫০) যশোর ও খুলনা পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও দুই যাত্রীকে ঘটনাস্থল থেকেই খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই বন্ধু সাকিব ও অপু নড়াইল থেকে সিকিরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে আসছিলো ভাড়ায় মোটরসাইকেল চালক নারায়ন বিশ্বাস নামে এক ব্যক্তি।
মির্জাপুর বাজার পেরিয়ে সোনাডাঙ্গা মোড়ে আসলে বেপরোয়া গতির মোটরসাইকেল অপর মোটরসাইকেল ও ভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সাকিবের মোটরসাইকেলে থাকা তার বন্ধু অপু বিশ্বাস।
এদিকে সাকিবসহ আহত আরো দুজনের অবস্থাও আশঙ্কাজনক। অন্যদিকে আহত ভ্যানচালক ও অন্য দুই যাত্রীকে খুলনা নেয়া হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...