
নড়াইলে পাম্প থেকে তেল আনতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের লাভলী বেগম আজ সকালে নিজ বাড়ি থেকে বোরো আবাদের জন্য ডিজেল আনতে যান মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনে। সেখানে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন লাভলী বেগম।
একপর্যায়ে সেখান থেকে ৩ লিটার তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লাভলী বেগমের ভাই নাজমুল বলেন,লাভলী বেগমের স্বামী অসুস্থ হওয়ায় তাদের বর্গা জমি সে দেখাশোনা করেন। জমিতে তেল আনার জন্য আজ সকালে পাম্পে যান লাভলী। সেখানে লাইনে দাঁড়িয়েছিল। তেল নিয়ে ফেরার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।
মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. রাশেদ বলেন, আমাদের পাম্প এলাকায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে কোনো কিছু আমার জানা নাই। আমরা তেল দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। কখন কারা আসছে সেটি আমার জানার কথা না৷
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস বলেন, আশপাশের লোক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থতাজনীত কারণে তার মৃত্যু হতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...