
নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে আটজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চুনখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— সদর উপজেলার সিংগা গ্রামের সানোয়ার মোল্যা, শহিদুল মোল্যা ও বড়গাতী গ্রামের ইমাম জিন্নাত, সুজন শেখ, শহিদুল শেখ, হাফিজ সরদার, মহিদুল মোল্যা ও সাইফুল ইসলাম। তারা সবাই একই পক্ষের লোক।
আহত ও তাদের স্বজনেরা জানায়, মঙ্গলবার সকালে মামলার হাজিরা দিতে নিজ এলাকা থেকে নড়াইল শহরে যাচ্ছিলেন।
পথিমধ্যে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খাইরুজ্জামান খায়ের ও নিউটন মোল্লার নির্দেশে চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায় এলাকার প্রতিপক্ষরা।
খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুইজনে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ওসি ওলি মিয়া বলেন, হামলা নয় পূর্ব বিরোধের জেরে চুনখোলা মোড়ে এলাকার দুই পক্ষ মারামারি করেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় তৎপর রয়েছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...