
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ওই স্কুলের অফিস সহকারীর বিরুদ্ধে। রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের আলাদাতপুরে নড়াইল কালেক্টরেট স্কুলে এ ঘটনা ঘটে।
আহত ওই প্রধান শিক্ষকের নাম মো. উজির আলী(৩৪)। তিনি নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। উজির আলী লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।
অপর দিকে অভিযুক্ত রাকিব হোসেন ( অন্তর) একই স্কুলের অফিস সহকারী পদে কর্মরত রয়েছে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে অভিভাবকরা কালেক্টরেট স্কুলে যান শিক্ষার্থীর বেতন পরিশোধের জন্য।
বিদ্যালটির অফিস সহকারী রাকিব হোসেন (অন্তর) বেতন না নিয়েই বেশ কযেকজন অভিভাবকের সাথে দুর্ব্যবহার করেন।
এ ঘটনা জানতে পেরে প্রধান শিক্ষক অফিস সহকারীর কাছে দূর্ব্যবহারের কারন জানতে চান।তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় প্রধান শিক্ষক রুম থেকে বেরিয়ে যেতে গেলে অফিস সহকারী অন্তর তাকে ছুরিকাঘাত করেন। এসময়
অন্য শিক্ষকরা দ্রুত ছুটে এসে আহত প্রধান শিক্ষকে জেলা হাসাপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অন্তর।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, প্রধান শিক্ষক উজির আলীর হাত-মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, এঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।
বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি।হাসপাতালে গিয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হয়েছে।অভিযুক্তকে রাকিব হোসেন অন্তরকে ধরতে অভিযান চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...