
নড়াইল শহরে নিজ বাড়ির গেটের সামনে থেকে প্রথম আলোর সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে নড়াইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি এজহার দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এর আগে গত সোমবার রাতে শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক মো. রাজু শেখ প্রথম আলোর নড়াইল জেলা প্রতিনিধি। তাঁর ব্যবহৃত লাল রঙের টিভিএস ফনিক্স (১২৫ সিসি) মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর নড়াইল হ-১১-৪১৩০।
রাজু শেখ বলেন, “সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি মোটরসাইকেলটি চালিয়ে বাড়ি ফিরি। গেটের সামনে মোটরসাইকেলটি রেখে ঘরে ঢোকার পর পরিবারের সদস্যরা জানান, আমার কক্ষের উত্তর পাশের জানালায় একজন অজ্ঞাত ব্যক্তি উঁকি দিচ্ছিলেন। পরিবারের এক নারী সদস্য চিৎকার দিলে তিনি দৌড়ে পালিয়ে যান।
এ ব্যাপারে পরিবারের সকলের সঙ্গে আমি আলাপ-আলোচনা করছিলাম। কিছু সময় পর আমি মোটরসাইকেলটি উঠাতে বাইরে গিয়ে দেখি, আমার মোটরসাইকেলটি সেখানে নাই। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা মিলে আশাপাশের বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করি এবং তাৎক্ষণিকভাবে পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানাই।
তিনি আরও বলেন, “আমার বাড়ির অবস্থান এমন জায়গায়, সেখান থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়া সহজ নয়। স্থানীয় কারও সহায়তা ও পরিকল্পনা ছাড়া এ ঘটনা সম্ভব নয়। এ বিষয়ে থানায় একটি লিখিত এজহার দিয়েছি। আশা করছি, পুলিশ দ্রুত তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধার করবে এবং জড়িতদের আইনের আওতায় আনবে।”
এ ব্যাপারে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল চুরির ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক একটি এজহার দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...