
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় রাস্তার পাশে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। বুধবার বিকেলের দিকে রাগামারা–রামপুর বাজার সড়কের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানান, অপরিণত বয়সের ওই শিশুটি পলিথিনে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ঘটনাটি অবৈধ গর্ভপাতের ফল হতে পারে। নবজাতকটি মায়ের গর্ভে পাঁচ থেকে ছয় মাস বয়সে ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সাখুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুর রশীদ এম এ বলেন, “রাস্তার পাশে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে তা বলা যাচ্ছে না। মনে হচ্ছে এটি অবৈধ গর্ভপাতের ঘটনা।
শিশুটিকে দেখে বোঝা যায়, গর্ভে প্রায় পাঁচ–ছয় মাস ছিল। কান, চুল, হাত-পা সবই তৈরি হয়েছে। আমরা বিষয়টি থানায় জানিয়েছি।”
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কে বা কারা শিশুর মরদেহ ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...