
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
এ সময় নড়াইল জেলা প্রশাসন, জেলা পুলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা পরিষদ, এনসিপি, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, জেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমিরুল ইসলাম রানাসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁদের ত্যাগ ও আদর্শকে ধারণ করে বৈষম্য, অন্যায় ও দুর্নীতিমুক্ত একটি মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা, স্মৃতিচারণ ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...