
নড়াইলে হৃত্তিকা বৈরাগী (৪) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগী (২২) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হৃদয় বৈরাগী সদর উপজেলার বীরগ্রামের দিলীপ বৈরাগীর ছেলে।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড.এস এম আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্ব দুপুরের প্রতিদিনের ন্যায় হৃত্তিকা বৈরাগী তার কাকা দিলীপ বৈরাগীর বাড়ীতে খেলতে যায়। ঐদিন রাত হয়ে গেলেও শিশু হৃত্তিকা বৈরাগী বাড়ীতে ফিরে না আসায় তাকে খোঁজা খুঁজি করে কোথাও পাইনি।
পরদিন দুপুরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে জানতে পারেন তার কাকা দিলীপ বৈরাগীর বাড়িতে যাওয়ার পরে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগী তার সাথে খেলা করা অবস্থায় তাদের ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা এবং রাতের অন্ধকারে পুকুরের পাড়ের নীচে ফেলে রাখে চলে যায়।
এর পরেদিন ৩০ ডিসেম্বর নিহত শিশুর বাবা দশরথ বৈরাগী বাদী হয়ে নড়াইল সদর থানায় হৃদয় বৈরাগীর নামে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...