
নড়াইলে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। রোববার (২৪নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ সাইফুল আলম এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত তাসলিমা বেগম সাতক্ষীরা জেলার সদর উপজেলার ছয়ঘুরিয়া গ্রামের মুকুল মোল্যার স্ত্রী। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী তাসলিমা বেগম পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ২৩ এপ্রিল বেলা পৌনে ১টার দিকে নড়াইল-যশোর বেনাপোল মহাসড়কের চাঁচড়া শিবতলা কালিমন্দিরের সামনে নড়াইলগামী যাত্রীবাহী বাস তল্লাশিকালে বাস থেকে নেমে তাসলিমা বেগম পালানোর চেষ্টা করেন।
পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক নুরুস সালাম সিদ্দিক তাসলিমার নামে আদালতে চার্জশীট দাখিল করেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...