
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে একটি পরিবারকে তিন মাস ধরে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ির সামনে দু’টি বাঁশের বেড়া দিয়ে চারিখাদা গ্রামের নজরুল ইসলাম মোল্যার (৮০) পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ কারণে তারা ঘর থেকে ঠিকমত বের হতে পারছেন না।
বাধ্য হয়ে অন্যের বাড়ির চিপাচাপা গলি দিয়ে নিজেদের বাড়িতে যাতায়াত করছেন। প্রতিপক্ষের সঙ্গে জমি জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে । এ ঘটনায় ভুক্তভোগী নজরুল মোল্যার পরিবার আদালতে মামলা দায়ের করেন।
এদিকে, মাইজপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা অশোক কুমার সেন উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গত ৩০ মে সরজমিন তদন্তে গেলে তার সামনেই নজরুল মোল্যার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ হাসান মোল্যা, জিনাত মোল্যাসহ তাদের লোকজন। এমন অভিযোগ ভুক্তভাগীদের।

এ ঘটনায় আহত হয়েছেন-বয়াবদ্ধ নজরল ইসলাম, তার দুই ছেলে বাশিরল ইসলাম ও মহিউল ইসলাম এবং পুত্রবধূ পাখি বেগম। এর মধ্যে পাখিকে নড়াইল জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে । অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ।
ভুক্তভোগী নজরল মোল্যাসহ তার পরিবারের সদস্যরা বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদের প্রায় ২০ শতক জমি জবর-দখল করে বাঁশের বেড়া দিয়ে তিন মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে। এ জমি আমাদের নামে থাকলেও তারা অবৈধ ভাবে দখল করতে চায়। এ কারণে গত তিন মাস ধরে আমরা মানবেতর জীবনযাপন করছি।
আমাদের চলাচলপর রাস্তা বন্ধ করে দেওয়ায় অন্যের বাড়ির চিপাচাপা গলি দিয়ে কোনা ভাবে যাতায়াত করছি।
এ ব্যাপার অভিযুক্ত জিনাত মোল্যাসহ তাদের লোকজন দাবি করে বলেন, জমিটা মূলত আমাদের। নজরুল মোল্যারা ভোগদখল করছে ।
এজন্য জমিটা ঘিরে দিয়ছি। হামলার ব্যাপারে তিনি বলেন, কথা প্রসঙ্গে একটু ধাক্কাধাক্কি হয়েছে। হাত ধরে ঝাকাঝাকি হয়েছে। মাইজপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা অশোক কুমার সেন বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গত ৩০ মে সরজমিন তদন্তে গিয়েছিলাম। এ সময় দুইপক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি, ঠেলাঠেলি হয়েছে। বিষয়টি সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হচ্ছে।
নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন , এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...