
ঢাকায় বসবাসরত নড়াইল জেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করে নড়াইল জেলা সমিতি, ঢাকা। সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬–এ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার (১৭ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে আজাদ, কার্য নির্বাহী নির্বাচন কমিশনার এ্যাড.এ কে এম গুলজার হোসেন খান, কার্য নির্বাহী নির্বাচন কমিশনার এ্যাড,ফরিদুল ইসলাম
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪১ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসজাদুর রহমান (মিঠু)সিনিয়র সহসভাপতি হয়েছেন শিকদার রাশেদ কামাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. অহিদুজ্জামান (পিপিএম)। যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম ( মিলন)এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রণব কুমার রায়।
এ ছাড়া সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, অর্থবিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, আইন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং ১২ জন কার্যনির্বাহী সদস্যসহ মোট ৪১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
সংগঠনটির নব নির্বাচিত যুগ্ম সাধারণত সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম (মিলন) বলেন, এটা একটি অরাজনৈতিক ও অলাভ জনক সামাজিক সংগঠন। এই সংগঠন দ্বারা নড়াইলের সকল শ্রেনী পেশার মানুষকে কল্যান মূলোক কাজে সহায়তা করা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ক্ষেত্রে নড়াইল জেলা সমতি ( ঢাকাা) অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...