
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ ও নড়াইল-০২ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ মোট -২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
জানা গেছে, নড়াইল-০১ (কালিয়া ও সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমজামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী সংগঠন মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার উপদেষ্টা হযরত মাওঃ আব্দুল আজিজ মনোনয়ন জমা দিয়েছেন ।
নড়াইল-০২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনে জেলা জামায়াতে ইসলামীর দলীয় এমপি প্রার্থী জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর মোঃ আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মাওঃ তাজুল ইসলাম, খেলাফত মজলিস থেকে মুফতি আবদুল হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মোঃ সোয়েব আলী এবং স্বতন্ত্র হিসেবে ফরিদা ইয়াসমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
প্রসঙ্গত নড়াইল-০১ আসনে মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ১৫৫ এবং নড়াইল-০২ আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ৯৮৭ জন।
নড়াইল-০১ আসনে ১৩ জন নড়াইল-০২ আসনে ০৯ জন মোট ২২ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...