
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ তারেক রহমান’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের উদ্যোগে এক আনন্দ র্যালী বের হয়।
পরে টিএসসি কনফারেন্স রুমে জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার’র সঞ্চালনায় ও পরিষদের সভাপতি মো: আবুবকর সিদ্দিক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপ- উপাচার্য ও ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে পবিপ্রবি’র ইউট্যাব সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ মামুন অর রশীদ, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মোঃ হাবিবুর রহমান,বিএএম অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান,পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ’র ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও ড. এবিএম সাইফুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার খায়রুল বাশার মিয়া, ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের মোশারেফ হোসেন প্রমুখ। বক্তারা তারেক রহমানের ঘোষিত আগামীর শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করেন।
সভাশেষে তারেক রহমানের ভবিষ্যৎ দেশ পরিচালনায় সফলতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো: আবদুল কুদ্দুস।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...