
নড়াইল-২ (সংসদীয় আসন ৯৪) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুব মোর্শেদ জাপল এর সভাপতিত্বে বক্তবব্য দেন খুলনা বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আছাদুজ্জামান জামান,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান,জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস,বিএনপি নেতা রেজাউল কবীর রেজা সহ অনেকে।
সভায় বক্তারা গত নির্বাচনের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রাম বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
ধানের শীষ প্রতীকের নির্বাচনের ফলাফল এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। সদর উপজেলা ও পৌর এলাকার প্রতিটি ইউনিটে দলকে আরও সুসংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখা এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...