
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদর একাংশ ও লোহাগড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. মনিরুল ইসলাম। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন মো. মনিরুল ইসলাম তবে তার মনোনয়ন বাতিল করে আসনটিতে ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেয় দলটি।
বিএনপিতে যোগদান করেই ড.ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। যার ফলে দলীয় মনোনয়ন না পেয়ে আলোচিত নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো.মনিরুল ইসলাম।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
প্রসঙ্গত, মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে গত রবিবার (২৮ ডিসেম্বর) শহরের মালিবাগ মোড়ে মানববন্ধন এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল শহরে মশাল মিছিল করে মনিরুল ইসলামের সমর্থক ও নেতা-কর্মীরা।
এদিকে একই দাবিতে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে চার দিন ধরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে বিএনপি নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি পালিত হয়।
এদিকে সোমবার দুপুরে নড়াইল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর ও আলম, নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ।
এছাড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান বাচ্চু নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাওলানা তাজুল ইসলাম মনোনয়পত্র জমা দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...