
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ “নতুন বছরের নতুন সাজে, হাসবে শিশু সবার মাঝে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নববর্ষে ঠাকুরগাঁওয়ের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালো কর্নেট সাংস্কৃতিক সংসদ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও আশ্রমপাড়া শিশু পার্কে প্রায় ২শতাধীক অসহায়, দু:স্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে প্রত্যকের হাতে নববর্ষের উপহার স্বরুপ নতুন জামা তুলে দেয় সংগঠন’টি।
কর্নেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁও এর সভাপতি সিদ্দিক বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিশুদের হাতে নতুন জামা তুলে দেন জেলা বিএনপি’র সভাপতি ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পয়গাম আলী, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী,গোলাম সারওয়ার চৌধুরী,মামুনুর রশিদ, শুভ মেহবুবা ইসলাম,ও সংগঠন’টির সদস্য সহ আরো অনেকে’ই।
নতুন জামা পেয়ে সুমািয়া আক্তার নামের সুবিধা বঞ্চিত এক শিশুর মা বলেন, মানুষের বাসায় কাজ করে যা পাই তা দিয়ে সংসার কোনরকমে চলে যায়। বাচ্চাদের বাড়তি আবদার কখনও পুরন করা হয়না। আমার ৬ বছরের আর ৪ বছরের দুটো বাচ্চাই নতুন জামা পেয়ে ভিষণ খুশি হয়েছে আর ওদের খুশি দেখে আমারও ভালো লাগছে।
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করে জেলা বিএনপি’র সভাপতি ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন জানান, এ ধরনের দিনে অনেক সংগঠনি আছে যারা নানা উদ্যোগ গ্রহণ করে। অনেক অর্থ খরচ করে জমজমাট নানা আয়োজন করে।
কিন্তু সুবিধা বঞ্চিত এসব শিশুদের নিয়ে এরা ভাবছে এটা প্রশংসার দাবিদার। সবাই যদি এভাবে কারনে অকারনে এসব শিশুদের পাশে ড়াতো তবে পরিবেশটাই হয়তো অন্য রকম হতো।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...