
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎভিত্তিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২৮জুলাই ২০২৬) সকালে রাঙ্গামাটি পৌরসভার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED)-এর উদ্যোগে মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, তরুণ-যুব ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে তারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতি পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে— রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি ভর্তুকি প্রদান, ইউনিয়ন পর্যায়ে সৌরবিদ্যুৎবিষয়ক কারিগরি সহায়তা নিশ্চিত করা, দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ কর্মসূচি চালু, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে কার্যকর নীতি গ্রহণ এবং সৌরবিদ্যুৎ সরঞ্জামের ওপর আরোপিত শুল্ক ও কর প্রত্যাহার।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল রাঙ্গামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেনের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে পৌরসভার মালিকানাধীন সরকারি ভবনের ছাদ, খালি জমি ও অন্যান্য অব্যবহৃত স্থান জরিপ করে সেখানে রুফটপ সোলার ও সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
একই সঙ্গে সম্ভাব্য স্থানগুলোতে সৌরবিদ্যুৎ প্রকল্প প্রণয়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (PPP) মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করা, কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, কেন্দ্রীয় সরকারের নীতিগত সহায়তা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যকর উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়িত হলে রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়বে, বিদ্যুৎ ব্যয় হ্রাস পাবে, পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
কর্মসূচিতে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED)-এর সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক বুলবুল, শিক্ষাবিদ ও কবি শিশির চাকমা, শিক্ষাবিদ গৌরিকা চাকমা, সাংবাদিক সৈকত চৌধুরী, কবি আনন্দ জ্যোতি চাকমাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...