
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটি সভাপতি রবিউল আউয়াল রবি ও সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে চাদাঁর টাকা ফেরতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা বাজারে ভুক্তভোগী ব্যবসায়ীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাঙ্গরা বাজারের কয়েক শতাদিক ব্যবসায়ী ও দোকান মালিকরা অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার পতনের আগে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেতো না। তারা প্রত্যেক ব্যবসায়ীদের থেকে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
তারা আরো বলেন, এ কমিটি বিগত দিনে বাজারের কোন উন্নয়ন তো করেনি বরং বাজারটাকে বিভিন্নভাবে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। এর ফলে অনেক ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে গেছে। তাই এখন ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেওয়া সকল টাকাগুলো আমরা বাজার কমিটির কাছে ফেরত চাই।
তারা আরো বলেন, ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেওয়া টাকা বাজার কমিটি ফেরত দিতে গরিমসি বা তালবাহানা করলে সকল ভুক্তভোগী ব্যবসায়ীরা অতি দ্রুত প্রশাসনের দারস্ত হবেন বলেও কঠোর হুশিয়ারী দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...