
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ঝামফারাতে নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
এদিন সকালে গুম্মি শহরের কাছে কৃষি জমিতে পৌঁছানোর জন্য ৭০ জন কৃষক কাঠের একটি নৌকায় করে নদী পাড়ি দিতে গেলে সেটি ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনার তিন ঘণ্টা পর ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারী দলকে নেতৃত্ব দেওয়া স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, এ নিয়ে গুম্মিতে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল।
তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে তাদের খুঁজে পাওয়া যাবে।
স্থানীয় শাসক বলেন, প্রতিদিন প্রায় ৯০০ কৃষক নদী পাড়ি দিয়ে তাদের কৃষি জমিতে যায়। কিন্তু নদীতে পাড় করতে মাত্র দুটি নৌকা কাজ করে। ফলে উপচে পড়া ভিড়ের কারণে এমন দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝামফারা রাজ্যে খনিজ সম্পদ দখলের জন্য অপরাধী চক্র ইতোমধ্যে অনেক এলাকা দখলে নিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...