
নির্বাচনী ব্যবস্থার সংস্কারে নাগরিকদের কাছে মতামত আহ্বান করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
মঙ্গলবার (২২ অক্টোবর) কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ৩ অক্টোবর অন্তবর্তীকালীন সরকার কর্তৃক ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী। এই প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে সবাইকে তার অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেজে ১৫ নভেম্বর মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।
এক্ষেত্রে feedback@erc.ecs.gov.bd ইমেইলে, https://erc.ecs.gov.bd ওয়েবসাইটে ও www.facebook.com/ercbd2024 ফেসবুক পেজে মতামত দেওয়া যাবে।
এর আগে, এক সংবাদ সম্মেলনে ড. বদিউল আলম মজুমদার জানিয়েছিলেন, সাধারণ জনগণ, রাজনৈতিক দল ও সকল অংশীজনের মতামতের ভিত্তিতে তার কমিশন নির্বাচনী সংস্কারের প্রস্তাব করবেন। এতে নির্বাচনী আইন, বিধি, নির্বাচন কমিশন নিয়োগ আইন, ভোটার তালিকা আইন প্রভৃতি বিষয়ে সংস্কারের প্রস্তাব আনা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...