
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)- চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল শ্রীরামপুর দলীয় কার্যালয় চত্বরে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের নিজ উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা শাখা বিএনপির আয়োজনে, নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম সিনিয়র সহ সভাপতি নাচোল উপজেলা বিএনপি, মোঃ শাজাহান আলী সাংগঠনিক সম্পাদক নাচোল উপজেলা বিএনপি, মো টিপু সুলতান ১নং যুগ্ম সম্পাদক নাচোল উপজেলা বিএনপি, মোহাম্মদ আজিজুর রহমান প্রচার সম্পাদক নাচোল উপজেলা বিএনপি, মো মিজানুর রহমান সভাপতি ফতেপুর ইউনিয়ন বিএনপি,মো আব্দুর রহিম সাধারণ সম্পাদক ফতেপুর ইউনিয়ন বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ জেলার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে একযোগে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...