
মোঃ মিজান লোহাগাড়া( চট্টগ্রাম): চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনে ধানের শীষের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন সম্ভাব্য সংসদ পদপ্রার্থী এবং চট্টগ্রাম বিভাগ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি নাদিম চৌধুরী।
গণসংযোগকালে নাদিম চৌধুরী সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান। স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে একাত্ম হয়ে প্রচারণা চালান, যা এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
বুধবার সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন, বাজার ও জনবহুল এলাকায় কর্মীদের নিয়ে তিনি ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।
নাদিম চৌধুরী বলেন, ধানের শীষ হলো জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীকের মাধ্যমে গণতন্ত্র ও উন্নয়নের পথ প্রশস্ত হবে।
গণসংযোগ চলাকালীন স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিবর্তনের আকাঙ্ক্ষায় ধানের শীষের পক্ষে সমর্থন জানান।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ জানান, নাদিম চৌধুরীর নেতৃত্বে মাঠপর্যায়ে ধানের শীষের প্রচারণা প্রাণবন্ত রূপ নিয়েছে। কর্মীদের উপস্থিতি ও জনগণের সাড়া থেকে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জয়ের আশা আরও বেড়ে গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...