
জয়পুরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ আব্দুল ওহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবীর এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতা-কর্মীরা।
দিবসটি উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে জেলা বিএনপি।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...