
মজিবুর রহমান, নেত্রকোনা: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতা ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন,“৭ নভেম্বর কোনো সাধারণ দিন নয়। এ দিনেই বাঙালি জাতি প্রমাণ করেছিল—গণতন্ত্রের শক্তি বন্দুকের নলে নয়, তা লুকিয়ে আছে জনগণের বুকের ভেতরে!”
শুক্রবার সকালে প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. হিলালী আবেগভরে বলেন, “সেদিন সৈনিক আর সাধারণ মানুষ এক হয়ে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করেছিল। সেই দিনের চেতনা আমাদের মনে করিয়ে দেয়—স্বাধীনতা শুধু অর্জন নয়, তা রক্ষা করাও এক অবিরাম সংগ্রাম। আজ আবার সেই সংগ্রামের সময় এসেছে।”
তিনি আরও বলেন, “দেশ আজ এক কঠিন সময়ের মুখোমুখি। পতিত আওয়ামী সরকার মানুষের বাকস্বাধীনতা, ভোটাধিকার, ন্যায়ের অধিকার—সব কিছু কেড়ে নিয়েছিল। এমন সময়ে ৭ নভেম্বরের চেতনা আমাদের শেখায়, ঐক্যবদ্ধ প্রতিরোধই মুক্তির পথ।”
নেতাকর্মীদের উদ্দেশে ড. হিলালী বলেন,“আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমাদের শপথ হোক—ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের শাসনব্যবস্থা ফিরিয়ে আনব। ত্যাগ ও সাহসের সেই চেতনায় উজ্জীবিত হয়ে কেন্দুয়া–আটপাড়াকে পরিবর্তনের সূতিকাগার বানাতে হবে।”
‘দুর্দিনে হিলালী ভাই’ হিসেবে পরিচিত এই নেতা আরও বলেন,
“৭ নভেম্বরের চেতনা কখনও মুছে যাবে না। যতদিন এই দেশে অবিচার থাকবে, ততদিন শহীদ জিয়া ও তাঁর আদর্শ বেঁচে থাকবে প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে। আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রস্তুত—গণতন্ত্র ফিরিয়ে আনতেই আমাদের পথচলা।”
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...