
মো.সাহিদুল ইসলাম শাহীন:- নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ৫ শতাধিক নারীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে ‘আলোকিত নারী উন্নয়ন সংস্থা’ কর্তৃক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের সূচনা ঘটে।
প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধণ ঘোষনা করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) মো.ফজলে ওয়াহিদ। এতে সভাপতিত্ব করেন মোস্তাফিজ্জোহা সেলিম (সভাপতি, আলোকিত নারী উন্নয়ন সংস্থা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়াজ মাখদুম (সহকারী কমিশনার – ভূমি, শার্শা উপজেলা)।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫ শতাধিক নারী প্রশিক্ষণার্থী ও সদস্য অংশ নেন। অডিটোরিয়াম জুড়ে নারীদের এই বিপুল উপস্থিতি এবং স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটি দেশের টেকসই উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে এবং সমাজে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কারিগরি ও কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই।
এই সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ নারীদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সময়ে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন।
সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা গেলে অনেক নারী ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন।
সংগঠনটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “আলোকিত নারী উন্নয়ন সংস্থা” দীর্ঘদিন ধরে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে নারীদের জন্য বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।
অংশগ্রহণকারী নারীরা ‘আলোকিত নারী উন্নয়ন সংস্থা’র এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি মাইলফলক পদক্ষেপ হিসেবে অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...