
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে ডিবির একটি আভিযানিকদল উপজেলার পাঁচগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলো- উপজেলার পাঁচগাঁও এলাকার মমতাজ আলীর ছেলে জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে কাউছার আলী (৩০) ও একই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে রিয়াদ হাসান (২০)।
ডিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই কামারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাঁচগাঁও এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় সেখানে থাকা চার ব্যক্তিকে সন্দেহ হলে প্রথমে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কাগজে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরে করা হয়েছে। মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ সংক্রান্ত কাজ বন্ধে ডিবি পুলিশ সর্বদা মাঠে কাজ করছে
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...