
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী উপজেলা বিআরডিবি হলরুমে ময়মনসিংহের ডা. কে,জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় এই কার্যক্রমের আয়োজন করে পারি ডেভলপমেন্ট ট্রাস্ট ও সোনালী স্বপ্ন উন্নয়ন সংঘ।
চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্পের ম্যানেজার কমল পালের সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জোনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম, শেরপুর ডায়াবেটিকস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ রায়হান ও চক্ষু চিকিৎসা কার্যক্রমে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দিনব্যাপী এই কার্যক্রমে নালিতাবাড়ী উপজেলার অসহায়-দুস্থসহ দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...