
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুর রহমান (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার উপজেলার লঙ্গরপাড়া এলাকায় ফারুক মেম্বারের বাড়ির পশ্চিম পাশের একটি ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হাফিজুর রহমান পৌর এলাকার খামারিয়াপাড়া গ্রামের এনামুল হক ওরফে মিন্টু চৌধুরীর ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, হাফিজুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...