
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা থাকা নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী এলাকার মাতৃহীনা কিশোরী শিখা রবি দাসের বাল্যবিবাহ বন্ধ করে তার পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার ৯ জুন শিখা রবিদাসের শিক্ষাজীবন অব্যাহত রাখতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন তার শিক্ষাব্যয় বাবদ নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
একই সঙ্গে তার নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে শেরপুর জেলা প্রশাসন ফাউন্ডেশনের মাধ্যমে একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
জেলা প্রশাসক এ সময় বলেন, প্রতিটি শিশুর শিক্ষা গ্রহণ, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বাল্যবিবাহ কোনো শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, শিক্ষা ও সচেতনতাই পারে তাদের সম্ভাবনাকে বিকশিত করতে।
বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার প্রসার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে জনবান্ধব ও মানবিক প্রশাসন গড়ে তুলতে শেরপুর জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...