
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী গোপাল জিউর মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ গীতা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এবং গোপাল জিউর মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উলুধ্বনি প্রতিযোগিতা, শঙ্খধ্বনি প্রতিযোগিতা, ধর্মীয় বিষয়ে লিখিত প্রতিযোগিতা, ভক্তিমূলক সংগীত প্রতিযোগিতা এবং শিশুদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে নিজেদের প্রতিভার পরিচয় তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপাল জিউর মন্দিরের সভাপতি বাদল চন্দ্র সাহা। প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বিরুপাক্ষ পাল, যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, কর্টল্যান্ড-এর অর্থনীতি ও অর্থ বিভাগের অধ্যাপক।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি ডা. শঙ্কর পাল, সাধারণ সম্পাদক নারায়ণ কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি কালাচান পাল ও সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র সিংহ, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক পুলক রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ ও সুধীজন।
বক্তারা রথযাত্রার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন সনাতন ধর্মের ঐতিহ্য সংরক্ষণ, ধর্মীয় চর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজন আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...