
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন ব্র্যান্ডের ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) ভোরে নালিতাবাড়ী থানার সাধারণ ডায়েরির আলোকে গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার হাতিপাগার এলাকার পাকা সড়কে কয়েকজন চোরাকারবারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অজ্ঞাতনামা আরও দুইজন পালিয়ে যায়।
আটক রা হলেন- উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং পৌর শহরের কালীনগর গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে মো. ইসরাফিল (৪০)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে মোট ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল রয়্যাল গ্রিন, আইকনিক হোয়াইট ও রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের বিভিন্ন আকারের বোতল।
জব্দকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জব্দ করা অটোরিকশাটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...