
আমিনুল ইসলাম আহাদ,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাপরতলা ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) বিকেলে নাসিরনগর উপজেলার একটি স্থানীয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার সময় একটি ফাউলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এতে বেশ কয়েকজন আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার চাপড়তলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের ঝগড়া হয়। এ নিয়ে রবিবার সংঘর্ষে জড়ায় ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর লোকজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। কিছু গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...