
আল-আমিন মিয়া, নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সার্বিকভাবে দেশের গণতন্ত্র এবং উন্নয়নকে তরান্বিত করা খান পরিবার সব সময়ই ভূমিকা রেখে যাচ্ছে।
আমার মা খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের নিগৃহীত মানুষের পক্ষে কাজ করে গেছেন। নিজের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে উঠুন।
নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আপনারা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না। আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি, সেটি আমরা খান পরিবার প্রতিনিয়ত করে আসছি।
সেটি যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত করে যেতে পারি সেই জন্য সকলেই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে এনে একটি সুসম সমাজ প্রতিষ্ঠারও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
তিনি শনিবার (১১ জুলাই) বিকেলে নরসিংদীর পাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তার মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড. আব্দুল মঈন খানের সহধর্মীনী রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি মিলিনিয়াম ইউভার্সিটির ভাইস চেন্সেলর অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটনসহ অন্যান্যরা।
এসময় স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...