
যমুনার চরে জুলহাসের বিমানটি প্রায় ৫০ ফুট ওপরে উঠতে সক্ষম হয়। নিজের তৈরি আরসি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা।এখন বিমান ও জুলহাসকে দেখতে ভিড় করছেন এলাকার শত শত মানুষ।
জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতা এলাকায় বসবাস করছে। ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। ২০১৪ সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তবে অর্থাভাবে পড়ালেখা আর চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন ২৮ বছরের এই তরুণ।
আজ মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) সকাল ১০টায় সে আনুষ্ঠানিকভাবে বিমানটি উড়ায়। সে সময় জেলা প্রশাসক ড. মানেয়ার হোসেন মোল্লা সাথে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন’।
জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, ‘জুলহাস ছোটবেলা থেকেই বিভিন্ন প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু একটা বানাতে চাইতো। জিজ্ঞেস করলে বলতো, একদিন সে দেখবে কী বানিয়েছি।’
আজ মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) সকাল ১০টায় সে আনুষ্ঠানিকভাবে বিমানটি উড়ায়। সে সময় জেলা প্রশাসক ড. মানেয়ার হোসেন মোল্লা সাথে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিকবৃন্দ ।
গত চার বছর ধরে সে বিমান বানিয়ে উড্ডয়নের চেষ্টা করে আসছিল। কিন্তু সফল হতে পারছিল না। তবে এবার সফল হয়েছে। গতকাল যমুনার চরে তার বিমানটি প্রায় ৫০ ফুট ওপরে উঠতে সক্ষম হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...