
নওগাঁর নিয়ামতপুর উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান ও ঔষধ বিতরনের মাধ্যমে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আজ রবিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে রুগীদের নিজেই ফ্রি চিকিৎসা করেছেন নওগাঁ -১ আসনের সাবেক ৩ বারের সংসদ সদস্য, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ছালেক চৌধুরী।
ডাক্তার ছালেক চৌধুরী রাজনীতির পাশাপাশি দীর্ঘ দিন যাবত মানুষের রোগের চিকিৎসা করেন। নাক,কান,গলা বিশেষজ্ঞ তিনি। নিয়ামতপুরে নিজস্ব চেম্বার ও রয়েছে এই বিএনপি নেতার। মানুষ প্রতিনিয়ত রোগ মুক্তির আশায় সু- চিকিৎসা নিতে ছালেক চৌধুরীর শরণাপন্ন হন। নির্দিষ্ট ভিজিটে রুগী দেখেন ডঃ ছালেক চৌধুরী। প্রতিনিয়তই তার চেম্বারে রোগীদের ভীড় নিত্যদিনের সঙ্গী। তবে ব্যতিক্রম ভাবে আজ বিএনপির এই নেতাকে দেখা গিয়েছে রোগীদের সেবা দিতে।
রাজনীতির সুবাদে উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি এইটাই অন্যান্য প্রোগ্রামের ধারাবাহিকতা থেকে সৃষ্ট। কিন্তু উপস্থিত নেতাকর্মীরা এবং বিএনপির সমর্থকেরা এসে দেখলেন স্টেজে না মেডিকেল ক্যাম্পিয় এ তাদের প্রিয় নেতা রোগ আক্রান্ত মানুষের ফ্রি সেবা দিচ্ছেন নিজেই।

বিএনপি নেতার ডা ছালেক চৌধুরীর এমন মহানুভবতা মুহূর্তে জয় করে ফেলেন মানুষের হৃদয়। এমন কর্মকাণ্ডতে উপজেলার আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ডক্টর ছালেক চৌধুরী। রাজনীতি এবং চিকিৎসা পেশা দুটো পুরোপুরি আলাদা সেক্টর হলেও দুইটা বিষয়েই মূল উপপাদ্য মানবসেবা। আর সেই দুইটা পেশা একত্রে রাজনৈতিক প্রগ্রামের মাঠে এ এক নতুন উদ্ভাবতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এ বিএনপি নেতা।
ডাক্তার ছালেক চৌধুরী রাজনীতির বাহিরে নাক,কান,গলা বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন নিয়ামতপুরে রোগ আক্রান্ত মানুষের চিকিৎসা করেন। প্রতিনিয়ত ভিজিট দিয়েও রোগীদেরকে চিকিৎসার জন্য অপেক্ষা করতে হয়।
কারণ ভালো চিকিৎসা দেওয়ার ফলে রোগীদের প্রচন্ড চাপের কারণে অনেক সময় সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হয় রোগীদেরকে। কিন্তু আজকে চেম্বার এর বাইরে রাজনৈতিক মাঠেও চিকিৎসার মাধ্যমে মানব সেবায় নিয়োজিত হয়েছেন এটি জনসাধারণ মন থেকে গ্রহণ করেছেন।
ভালো চিকিৎসার দেওয়ার জন্য ডক্টর ছালেক চৌধুরী বহু আগে থেকেই রোগীদের বিশ্বস্তা অর্জন করতে সক্ষম হয়েছে। রাজনীতিতেও সফল এই বিএনপির নেতা। তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জীবনের একটি বড় সময় তিনি রাজনীতি এবং চিকিৎসার মাধ্যমে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
ফ্রি ক্যাম্পিং শেষে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সবাইকে মানব সেবায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। যুবদলের সকল নেতাকর্মী দলের ভারপ্রাপ্ত নেতা তারেক রহমানের দেখানো পথে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন বলেও মনে করেন এই চিকিৎসক নেতা।
আর পরিশেষে দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি, শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা,তারেক রহমানের জন্য দোয়া করা হয়। পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনার কর্মকাণ্ডে জুলাই আগস্টে নিহতদের জন্য আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্যও দোয়া করা হয় ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...