
জাকির হোসেন,নিয়ামতপুরঃ ছাত্র আন্দোলনের চাপ সইতে না পেরে সরকার পতনের পর নওগাঁর নিয়ামতপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ, ছাত্র-জনতা, বিএনপি ও এর অংগসংঠন।
আজ দুপুরে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে উপজেলা সদরে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে মানুষ। জাতীয় পতাকা হাতে নানা পেশার মানুষ উপজেলা সদরে আসলে চারটার দিকে বিশাল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় সালাউদ্দিন নামের এক ব্যক্তি বলেন, নতুন করে এদেশ যেন স্বাধীন হলো। ছাত্র আন্দোলনকে দমানো এত সহজ নয়। এদেশের ছাত্র সমাজ নতুন করে ইতিহাস লিখলো।
ছাত্ররা শোভাযাত্রায় ভুয়া, ভুয়া স্লোগানে মুখর হয়ে উঠে।
আলোচনা সভায় বক্তারা বলেন, নির্যাতন, নিপীড়ন করে আওয়ামী লীগ মনে করেছিল তারা এদেশে রাজত্ব কায়েম করবে। কিন্তু ছাত্র আন্দোলনের ইতিহাস তারা নিজেরাই ভুলে গেছে। এই ছাত্ররাই এদেশের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...