
নাহিদ হাসান,নওগাঁ:পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা, সাংবাদিক সাগর-রুনি হত্যা, বিগত ১৭ বছরে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা, গুম, নির্যাতন ও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীদের নির্মমভাবে হত্যার জন্য, হাসিনা সহ তার খুনি দোসরদের উপযুক্ত শাস্তি ও ফাঁসির দাবিতে,নিয়ামতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে, আজ সকালে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে চন্দননগর ইউনিয়নের বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি সহ সকল ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

আলোচনা সভায় সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, শামীম রেজা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা: মো: ছালেক চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: ছাদরুল আমিন চৌধুরী, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল রহমান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা, ডা: ছালেক চৌধুরী বলেন, স্বৈরাচার সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই, বিডিআর কে হত্যা করেছিল, আর্মির যত ভালো ভালো অফিসার ছিল, সবাইকে হত্যা করেছে।
হত্যাকাণ্ডটি করেছে ইন্ডিয়ার সহযোগিতায়। অবিলম্বেই শেখ হাসিনা ও তার খুনি দোসরদের ফাঁসির দাবি জানান সাবেক এই সংসদ সদস্য।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...