
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর।
কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন।
সম্প্রতি রঙিলা কিতাবের নতুন পোস্টার প্রকাশ করা হয় হইচই বাংলাদেশের ফেসবুক পেজে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান।
পোস্টারটিতেও দেখা যায়, নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সাথে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেনো খুঁজছেন আশ্রয়।
এ সিরিজের বিষয়ে পরীমণি জানান, তার জন্য এটি এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় সহ-অভিনেতা ও টিমের সদস্যদের সঙ্গে কাজ করতে পেরে এ অভিনেত্রী অত্যন্ত আনন্দিত।
পরিচালকের ভাষ্য, ‘রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকেরা কানেক্ট করতে পারেন। সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি।’
বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে। ওয়েব সিরিজটিতে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে পরীমণিকে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...