নেত্রকোণায় পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা ও বৃক্ষরোপণ

প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ , ১৯ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নেত্রকোণায় যুবসমাজের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) যুব উন্নয়ন অধিদপ্তরের ‘যুব ভবন’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন।

সভায় বক্তব্য রাখেন বেলার ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল অফিসার উজ্জ্বল কুবি, নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খান ও নেত্রকোণা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

সভায় পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, পরিবেশ আইন ও নাগরিকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

পরে তিনটি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ বিতরণ এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর