
মজিবুর রহমানঃ নেত্রকোণায় প্রয়াত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা বিএনপি উদ্যোগে রোববার (১৮ নভেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট মো.মাহফুজুল হক।
জেলা বিএনপি নেতা তাজিজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী,জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান,জেলা বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার, মনিরুজ্জামান দুদু, ইনচান উদ্দিন, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম,
কৃষকদলে সাধারণ সম্পাদক এডভোকেট বাবলু, জেলা যুবদল নেতা সাহাবুদ্দিন, সেচ্ছাসেবক দলনেতা সবুজ প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে দেশে দেশপ্রেমিক হাজার হাজার নেতাকর্মী তৈরীর হয়েছে।
তিনি আমৃত্যু জনমানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। বিএনপির ধানের শীষ প্রতীকটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দিয়ে ছিলেন। তাঁর জীবনকর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...