
মজিবুর রহমান: নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফারুক আহমেদ ভূইয়া পারুল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর পুরাতন সোনালী ব্যাংকের সামনে টাওয়ার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ ভূইয়া পারুল কেন্দুয়া পৌরশহরের চন্দ্রগাতি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কেন্দুয়া পৌরশহরের বাসা থেকে মোটরসাইকেলযোগে নেত্রকোনার উদ্দেশে রওনা হন ফারুক আহমেদ ভূইয়া পারুল।
পথে মদনপুর পুরাতন সোনালী ব্যাংকের সামনে টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...