• অপরাধ ময়মনসিংহ
  • নেত্রকোণায় সাড়ে ৯ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

নেত্রকোণায় সাড়ে ৯ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নেত্রকোণা শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ২৩০ পিচ চায়না দুয়ারি জাল ও ২২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা এসব জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বড় বাজারের দুটি দোকান ও তিনটি গোডাউনে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)
ইশতিয়াক মজনুন ইশতি।

এ সময় ব্যবসায়ীদের মজুদ করে রাখা ২৩০ পিচ চায়না দুয়ারি জাল এবং ২২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ জানান, জব্দ করা ২৩০ পিচ চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা এবং ২২ হাজার মিটার কারেন্ট জালের মূল্য প্রায় ৮০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত জালের মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আয়শা ট্রেডার্সের মালিক জামাল মিয়া ও কামাল মিয়াকে ২০ হাজার টাকা এবং আবিদ ট্রেডার্সের মালিক ফুল মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দোকান মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর