
মজিবুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনায় জেলা প্রশাসক আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলায় খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কেন্দুয়া উপজেলা। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার সর্বস্তরের মানুষ ব্যানার নিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং বাসস্ট্যান্ড মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন—কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়া, ফুটবলার এ.কে.এম. ফারুক আহম্মেদ তাপস, সাংবাদিক মাজহারুল ইসলাম উজ্জ্বলসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দুয়া পৌরশহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। একপর্যায়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
বক্তব্যে ফুটবলার এ.কে.এম. ফারুক আহম্মেদ তাপস বলেন, খেলার শেষ মুহূর্তে জাতীয় দলের খেলোয়াড় ও কেন্দুয়ার কৃতি সন্তান আরিফসহ কয়েকজন খেলোয়াড়ের ওপর নেত্রকোনা সদর দলের খেলোয়াড়রা প্রথমে হামলা চালায়। পরে দুষ্কৃতকারীরা মাঠে প্রবেশ করে দ্বিতীয় দফায় হামলা করে।
এতে আরিফ, রবিনসহ কয়েকজন খেলোয়াড় গুরুতর আহত হন। আহত আরিফ ও রবিনকে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, এরকম পরিস্থিতিতেও অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার আহত খেলোয়াড়দের মাঠে নামতে চাপ সৃষ্টি করেন এবং অস্বীকৃতি জানালে বিভিন্ন হুমকি দেন। রেফারির আচরণকেও তিনি নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।
আন্দোলনকারীদের ৭ দফা দাবি:
১) ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও অপরাধীদের সুষ্ঠু বিচার নিশ্চিত করা।
২) ঘটনার মূল উসকানিদাতা রেফারি ও আয়োজকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়া।
৩) টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বে অবহেলার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ।
৪) অপরাধী খেলোয়াড়দের ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণ।
৫) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের পক্ষপাতমূলক ও আপত্তিকর আচরণের কারণে তাকে অবিলম্বে প্রত্যাহার।
৬) খেলার ফলাফল স্থগিত ও পুনর্বিবেচনা করা।
৭) আগামী জেলা পর্যায়ের যেকোনো খেলার ভেন্যু নেত্রকোনা সদরের পরিবর্তে নিরপেক্ষ মাঠে নির্ধারণ করা।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর জেলা প্রশাসক আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় নেত্রকোনা সদর বনাম কেন্দুয়া উপজেলা। খেলাটি জেলা সদর মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...