
খুলনার কয়রা উপজেলায় একটি দাখিল মাদরাসার সুপার ও কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ফেরদাউস হোসাইন গত ইং- ১৩/০৪/২৬ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বেজপাড়া হায়াতুন্নেসা দাখিল মাদরাসার সুপার মো. আজহারুল ইসলাম ও কম্পিউটার শিক্ষক আ. রউফ ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের (PBGSI) প্রকল্পের আওতায় প্রাপ্ত ৫ লাখ টাকার অনুদান যথাযথভাবে ব্যয় না করে অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
নিয়ম অনুযায়ী, এই অনুদানের অর্থ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে বিতরণের কথা থাকলেও বাস্তবে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। পাশাপাশি সরকারি ভ্যাটসহ প্রায় ২ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। বাকি প্রায় ৩ লাখ টাকা সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে জেলা পরিষদ থেকে প্রাপ্ত আরও ৩ লাখ টাকার অনুদান নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, বৈধ কমিটি না থাকা সত্ত্বেও ভুয়া কমিটি দেখিয়ে ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নতুন ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নিয়মবহির্ভূতভাবে কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য বোর্ডে পাঠানো হয়। এ ক্ষেত্রে মিথ্যা এফিডেভিট দাখিলের অভিযোগও রয়েছে।
এদিকে আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠান পরিচালনা, ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো, শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায় এবং সরকারি সহায়তার অর্থ যথাযথভাবে ব্যয় না করার অভিযোগও উত্থাপিত হয়েছে।
তাছাড়া মাদ্রাসার রিজার্ভ ফান্ডের টাকা ভুয়া কমিটি ও ভুয়া সভাপতি দেখিয়ে জায়গীরমহল অগ্রণী ব্যাংক থেকে উত্তোলন করে।
অভিযোগে আরও বলা হয়, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি সর্বশেষ জমাকৃত ১ লাখ ১৮ হাজার টাকা বর্তমান সুপারের কাছে হস্তান্তর করলেও ওই অর্থের কোনো হিসাব পাওয়া যায়নি।
এ বিষয়ে সুপার মোঃ আজহারুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
এবিষয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...