
নেত্রকোনার মদন উপজেলায় হত্যা মামলার আসামিদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মঞ্জুরা আক্তার নামের এক নারী গতকাল শুক্রবার রাতে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মার্চ উপজেলার পদারকোণা গ্রামে বাড়ির সীমানা নিয়ে মঞ্জু মিয়ার সঙ্গে প্রতিবেশী শান্তু মিয়ার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এর কিছুক্ষণ পর মঞ্জু মিয়া মারা যান। ওইদিন রাতেই নিহতের ছেলে সালেক মিয়া বাদী হয়ে শান্তু মিয়াসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গত সোমবার ও মঙ্গলবার দুই দফায় প্রতিপক্ষের লোকজন অভিযুক্তদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ৪৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মঞ্জুরা আক্তার বাদী হয়ে এখলাছ মিয়া ও রানা মিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মঞ্জুরা আক্তার দাবি করেন, সীমানা নিয়ে তর্ক হলেও কোনো মারামারি হয়নি। তার অভিযোগ, তর্কের সময় মঞ্জু মিয়া অসুস্থ হয়ে মারা যান। কিন্তু তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে উল্টো বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অন্যদিকে, নিহত মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া গণমাধ্যমকর্মীদের বলেন, বাবার মৃত্যুর শোকে তারা ভেঙে পড়েছেন এবং আসামিদের বাড়িঘর কারা ভাঙচুর করেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...