
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনে ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে ক্যাম্পটি পরিচালিত হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, দরিদ্র ও বয়স্ক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ক্যাম্পে মোট ১৫০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ১০৪ জন পাহাড়ি এবং ৪৫ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসা প্রদানের পাশাপাশি সকল রোগীর মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তারা সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...