
নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমানসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে নোচনাহার মোড়ের সকল দোকানপাট বন্ধ রেখে নোচনাহার বাজার বণিক সমিতি ও আম আড়ৎ সমিতির সদস্যরা নওগাঁ-সারাইগাছি আঞ্চলিক সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তারা নোচনাহার বাজারে সংবাদ সম্মেলন করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমান, সদস্য মনিরুল হক (মনি) ও আমিনুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও সাজানো মামলা করা হয়েছে।

লিখিত বক্তব্যে তারা বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নোচনাহার বাজার বণিক সমিতি ও আম আড়ৎদার সমিতির উদ্যোগে পাওনা টাকা সংক্রান্ত একটি বিরোধের স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হয়।
ওই সালিশে বিবাদী আশরাফ আলী উপস্থিত প্রায় শতাধিক মানুষের সামনে পাওনা টাকার বিষয়টি স্বীকার করেন এবং টাকা পরিশোধের অঙ্গীকার করে জামানত হিসেবে সমিতির কাছে তার স্বাক্ষরিত দুটি ব্যাংক চেক ও লিখিত স্ট্যাম্প প্রদান করেন।
ব্যবসায়ী নেতাদের দাবি, পরবর্তীতে ওই চেককে কেন্দ্র করে সালিশে উপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। তাদের অভিযোগ, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।
ব্যবসায়ীরা মামলাটি দ্রুত প্রত্যাহার করে বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানান। একই সঙ্গে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিষয়টির দ্রুত সমাধান না হলে সমিতির আওতাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ সময় নোচনাহার বাজার বণিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম (মনি), সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সদস্য মোস্তাফিজুর রহমান, আম আড়ৎ সমিতির জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সুমন, উপদেষ্টা আব্দুল মান্নান, দুই সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...