
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
ব্রাইট স্টার ক্লাবের সভাপতি তাজ উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ, রংপুরের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর।

বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এস.এম শফিকুল ইসলাম, তউপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমন্বয়ক সারজিস আলম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ডিরেক্টর মোহাম্মদ মঞ্জু মোল্লা, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি: এর ডিরেক্টর অঞ্জন মল্লিক এফসিএ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবীর, উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদত হোসেন রঞ্জু, উপজেলা বিএনপি সদস্য সচিব রেজাউল করিম শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু সাঈদ মিঞা , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া এবং মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা।
জানা যায়, উপজেলার শারিয়ালজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজ নগর প্রাথমিক বিদ্যালয়, দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামরীগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িমুটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু স্বর্গ প্রাথমিক বিদ্যালয়, সান ফ্লোয়ার প্রাথমিক বিদ্যালয় ও হিউম্যান কেয়ার মাদরাসা সহ দুই ব্যক্তির নামে ১২শ ১৭ জন শিক্ষার্থীর মাঝে এই শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়।
আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...