
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২ পরীক্ষার্থীর ১৩ শিক্ষক-শিক্ষিকা পাস করেছে একজন।
গত সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ১২জন পরীক্ষার্থীর মধ্যে ১১জন পরীক্ষায় অংশগ্রহন করে একজন উত্তীর্ণ হয়। যার ইআইআইএন নম্বর ১২৬১৭৬ পাসের হার ৯দশমিক শূন্য ৯।
জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৪ সালে স্থাপিত হয়। ২০০২ সালে এমপিও ভুক্ত হয়। ২০২১-২০২২ সনে একটি নতুন ভবন নির্মাণ হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১৩ জন শিক্ষক-শিক্ষিকা ও ৬ জন কর্মচারী রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এমন ফলাফল তাঁরা আশা করেনি। শিক্ষকদের পাঠদানে চরম গাফিলতির কারণেই মূলত পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় ঘটছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
সরেজমিনে খোঁজখবর নিয়ে জানা যায়, একই মাঠ প্রাঙ্গণে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি খোলা থাকলেও এই বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে আসছিলেন। এছাড়া পাঠদানে শিক্ষকদের গাফিলতির কথাও জানা গেছে।
এ বিষয়ে বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, দূর্ঘটনা হয়ে গেছে করার কিছুই নেই। গত বছর পাসের হার শতকরা ৮০.৯৫ ছিল কিন্তু এবার এমন ফলাফলে তিনি দুঃখ প্রকাশ করেন।
আগামীতে ভালো ফলাফল করবে এমনটিই জানিয়েছেন। তিনি আরও বলেন, কেউ ভালো ফলাফলের মাধ্যমে প্রচার হচ্ছে আর আমরা খারাপ ফলাফলের মাধ্যমে প্রচার হচ্ছি সারা দেশ জানতেছেন এটাও সুনামের বিষয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...