
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় এই মৎস্য পক্ষ পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. আকাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিমেল চন্দ্র রায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা সমবায় অফিসার মামুন কবীর, উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) নবীউল কারিম সরকার, উপজেলা মৎস্যজীবী সভাপতি আশিক ইকবাল, বীর মুক্তিযোদ্ধা সফিজ উদ্দীন, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজউদ্দীন আহমেদ, জাতীয় পরিবেশ পদক বিজয়ী-২০২৪ মাহমুদুল ইসলাম মামুন, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান প্রমূখ। এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যকর্মী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলায় মৎস্যচাষ সম্প্রসারণে কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিসরূপ তিন জন মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...